বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ফেসবুকে অপপ্রচারে বিব্রত চেয়ারম্যান প্রার্থী এমএ আজিজ ঢালী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ৩:৩৪ পিএম
মতলব দক্ষিণে ফেসবুকে অপপ্রচারে বিব্রত চেয়ারম্যান প্রার্থী এমএ আজিজ ঢালী

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা করছেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক এমএ আজিজ ঢালী।

গত ১৯ জুন তার বিরুদ্ধে ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে স্ট্যাটাস দিয়ে অপপ্রচার চালায় “মতলবের রাজনীতি” নামে একটি আইডি থেকে। এ অপপ্রচারে বিব্রত বোধ করছেন বলে জানিয়েছেন আজিজ ঢালী। তবে এ ঘটনায় আজিজ ঢালী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলেও জানান।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন মতলবের রাজনীতি নামক একটি ফেইক ফেসবুক আইডি থেকে অজ্ঞাতনামা ব্যক্তি আজিজ ঢালী ও খাদেরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপনের ছবি ব্যবহার করে আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রুখতে আজেবাজে কথা বার্তা লিখে ফেসবুকে ষ্ট্যাটাস প্রদান করে। আজিজ ঢালী ও বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপনের ছবি পাশাপাশি ফেসবুকে ছড়িয়ে দিয়ে এ অপপ্রচার চালানো হচ্ছে।

এম এ আজিজ ঢালী জানান, মতলবের রাজনীতি নামে ওই ভূয়া আইডিতে খাদেরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আমাকে নিয়ে মানহানীকর ষ্ট্যাটাস দিয়ে নির্বাচনী মাঠে আমার মানসম্মান ক্ষুন্ন করার হীন চেষ্টা করছে। তিনি আরও জানান কেউ ষড়যন্ত্র করে আমার নির্বাচনী মাঠ নষ্ট করার জন্য এ অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় ১৯ জনু মতলব দক্ষিণ থানায় বাদী হয়ে একটি জিডি করেছি। যার নং ৮২০। প্রশাসন দতন্ত করে অপপ্রচারকারী ব্যক্তিকে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করবে বলে আমি আশা করি।

Model Hospital

আগামী ২৭ জুলাই মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রচার-প্রচারণা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ৫ জন। স্বতন্ত্র প্রার্থী ১ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ১ জন রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।