বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৫:০৭ পিএম
মতলব উত্তরে ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত ও আলোচনা সভা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিশেষ বর্ধিত সভা ও আলোচনা এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।

ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্ব ও যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান চৌধুরী ভূলন, ইলিয়াস প্রধান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজাহারুল ইসলাম মিজান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ বারী চৌধুরী সোহেল, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঢালী, সদস্য মনির হোসেন দুদু, কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক লোকমান হোসেন ঢালী, কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital