শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৪:১৫ পিএম
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এস এম ইকবাল : ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে।
২১ জুন (মঙ্গলবার) ফরিদগঞ্জের ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল।
এসময় তিনি বলেন, আমরা সামনের সারিতে বসা প্রায় সকলে শিক্ষা জীবনে পার করে জীবনে পরিচালনার জন্য এক পর্যায়ে এসেছি৷ আমরা নির্দিষ্ট একটা পর্যায়ে পৌঁছানো পর যারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য বিভিন্ন  সংস্থার মাধ্যমে  কাজ করে তাদেরকে যদি ভুলে যাই তবে জীবনের কোন অর্থই থাকবে না। আমরা সুখে থেকে আমাদের পাশ্ববর্তী মানুষগুলো যদি কষ্টে কাটাতে হয় তবে সেটি প্রকৃত ভালো থাকা নয়, সমাজের সবাইকে নিয়ে ভালো থাকার জন্য যে কাজটা করা দরকার আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র এরা সেই কাজটুকুই করছে, সমাজের বৃত্তবান ও জনপ্রতিনিধিদের উচিত এদের পাশে দাঁড়ানো, সমাজে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের জীবনের সার্থকতা।
এর আগে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদের সভাপতিত্বে ও  সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: গিয়াস উদ্দিন খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাজান মিয়া, প্রিয় চাঁদপুর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম সিফাত।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুপ্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলেমান পাটওয়ারী, ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য মোহন পাটওয়ারী, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্য কামরুল মোল্লা, নাঈমুল হাসান নাঈম, ইকবাল গাজী, নাঈম চৌধুরী, সুলতানা খন্দকার, হাসান মাছুম, মারুফ বিল্লাহ্, জাকিয়া সুলতানা, হাসান আটিয়া, মোজাম্মেল হোসেন, আল-আমীন হাজী, হাসিব পাটওয়ারী, সাকিব পাটওয়ারী, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম রাফি ও খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ও  খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুগগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষোলদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়,আদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর্ব সম্পন্ন করেন। সংগঠনের সদস্যদের মধ্যে সর্ব্বোচ্চ রক্তদাতা হিসেবে সংর্বধিত করা হয় নাঈম চৌধুরী কে এবং সংগঠনটির নিয়মিত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করায় রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়৷ এরপর সংগঠনটির পক্ষ থেকে স্কুল পড়ুয়া ২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর দুই পর্বের প্রথম পর্বে এদিন সকালে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে তিন শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন মেহেদি হাসান রাসেল, রক্তের গ্রুপ নির্ণয় পর্বে  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ এবং এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি, সহকারী শিক্ষক মজিবুর রহমান।
উল্লেখ্য ফরিদগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের তৃনমূলের মানুষদের সেবার মহতি প্রয়াসে ২০১৯ সালের খাজুরিয়া বহুমুখী উচ্চ  বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠা আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিনা মূল্যে রক্তের গ্রুফ নির্নয়, রক্তদান, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ সহ করোনাকালীন সময়ে সংগঠনটি সেচ্ছাসেবীরা জীবন বাজি রেখে কয়েক ধাপে সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া,মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিপলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পাইন, জরুরী মহুর্তে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬। ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতার সূচনা হয়। হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ৬ কিলোমিটারের এ দৌড়।
বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগীদের উৎসাহ দিতে সড়কের বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন দর্শনার্থীরাও।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মিজানুর রহমান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন এ আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রতিযোগিতা বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ।

Model Hospital

দৌড় শেষে চারটি ক্যাটাগরির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপ থেকে আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বৃহৎ পরিসরে মিনি ম্যারাথনের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে হাজীগঞ্জে খেলাধুলার চর্চা বাড়ার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।