বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক নির্মূলের বিকল্প নেই; উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২, ৩:২৩ পিএম
মাদক নির্মূলের বিকল্প নেই; উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস বলেন, মাদকের অপব্যবহার রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনভাবে সামাজিক পরিবেশ বিঘ্নিত হতে দেয়া যাবে না। এখনই সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইমদাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখোয়াত হোসেন সরকার মুকুল’সহ বিভিন্ন দপ্তরের অফিসার, স্কুল প্রধান, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সাংবাদিক’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম মাদকের বিরুদ্ধে প্রদক্ষেপ গ্রহন করেছিলেন। কারন মাদক একটি দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। দেশের অর্থসামাজিক উন্নয়নে মাদকের অপব্যবহার বাধার কারন হয়ে দাঁড়ায়। এজন্য বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছে। আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্য পরিবার থেকে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো।

তারা আরো বলেন, মাদকের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি যারাই মাদকের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।