সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনায়ব ব্যস্ত হানিফ সরকার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ২:৪৯ পিএম
মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনায়ব ব্যস্ত হানিফ সরকার

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার আসন্ন মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড মেম্বার পদে মো. হানিফ সরকার বাবু টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটাছেন।

বুধবার (১৭ নভেম্বর) সকালে প্রচারনা সময় তিনি বলেন আমি বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। হানিফ সরকার আর বলেন বিজয়ী হলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ ইত্যাদি প্রতিহত করবো।

মেম্বার প্রার্থী হানিফ সরকার বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে মেম্বারদের ভূমিকা খুবই গুত্বপূর্ণ। তাই একজন যোগ্য মেম্বারের বিকল্প নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিব এবং জনগণকে সেবা করে যাব।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।