বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সদস্য নবায়ন চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৩:৩৮ পিএম
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সদস্য নবায়ন চলছে

প্রেস বিজ্ঞপ্তি : ফরিদগঞ্জ লেখক ফোরাম। ষোলো বছরের উদ্দিপ্ত একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশ বরেণ্য প্রথিতযশা বহু সুধীজনের প্রেরণা ও ভালোবাসার আনাগোনায় মুখরিত সংগঠনের আঙ্গিনা। এই সংগঠনে মেধা, সময় ও শ্রম দিয়ে আসছে সবাই। কমবেশি সকলের অবদানেই সংগঠনের সফলতা ও সুন্দরতায় জেলাব্যাপী একটি নাম ফরিদগঞ্জ লেখক ফোরাম। লেখক ফোরামের আদর্শ ও প্রেরণাতেই বহু সদস্য এখন নানান কর্মক্ষেত্রে সফল ও সৃজনী।

প্রতিটি প্রতিষ্ঠানেরই একটি সুশৃঙ্খল গঠনতন্ত্র থাকে। সেটি একান্তই সংগঠনের সুন্দর এবং সাবলীল নিয়ন্ত্রণের জন্য। সেখানে সরলতা এবং কঠোরতা থাকে।

ইদানিং লক্ষ্যকরা যাচ্ছে কিছু সদস্য সংগঠনের গঠনতন্ত্র ও ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সুশৃঙ্খলতাকে নিজের মতো চাইতে গিয়ে সংগঠনকে বিতর্কিত করার জন্য নানান অনৈতিক পন্থা অবলম্বন করছেন। তুচ্ছ অজুহাতে সংগঠন সম্পর্কে না বুঝেই ‘পদত্যাগ’ পত্র দিচ্ছে এবং সাথে সাথেই পত্রিকাতে নিউজ দিচ্ছে। পত্রিকাও তথাকথিত অভিযুক্ত এবং সংগঠনের মতামত না নিয়ে নিউজ করে দিচ্ছে।

যারা ‘পদত্যাগ’ করছে তারা সংগঠনের সক্রিয় সদস্য কী না, আসলেই তাদের অভিযোগগুলোর ভিত্তি আছে কী না, কিংবা অভিযোগগুলো ফরিদগঞ্জ লেখক ফোরামের সাথে যায় কী না, প্রতিবেদক বা পত্রিকা কর্তৃপক্ষের এসব জানা দরকার ছিলো। তাহলেই বস্তুনিষ্ঠতা বজায় থাকতো। যারা অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন তারা প্রকারান্তে পত্রিকার সুনাম ক্ষুন্ন করেছেন। এ বিষয়ে পত্রিকা কর্তৃপক্ষকে সজাগ থাকার বিনীত অনুরোধ রইল।

Model Hospital

সংগঠনসেবী নয় যারা তাদের এইসব কর্মকান্ড সম্পূর্ণ ছেলেমানুষি ও ব্যক্তিগত দোষে আক্রান্ত। সেই ব্যক্তিগত মতপার্থক্য নিয়ে ফরিদগঞ্জ লেখক ফোরাম’কে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা বাদ দেয়ার আহ্বান করবো। পৃথিবীর যে প্রান্তেই থাকুন, ব্যক্তিগত সুন্দরতায় আলো ছড়ান। আপনার কুৎসিত চিন্তা দিয়ে ফরিদগঞ্জ লেখক ফোরামকে ভাবতে যাবেন না। এখানে একজন কিশোর তরুণ থেকে শুরু করে দেশবরেণ্য যেসকল গুণিজনের আনাগোনা সবারই কম বেশী সময়, মেধা ও শ্রমের অবদান আছে। সকলের প্রতি সকলের ভক্তি ও ভালোবাসা দৃঢ় হোক কেবল কুচিন্তকরা পুড়ে যাক।

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সর্বশেষ সদস্য নবায়ন হয় ২০১৮ সালে। সংগঠনের উদ্দিপনা, গঠনতন্ত্র ও সদস্যদের সক্রিয়তা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের পুনর্বিন্যাসের লক্ষ্যে ২০২১ সালের ২৫ অক্টোবর বিশেষ এক সভা সাহিত্যিক ও সিনিয়র সদস্যের নিয়ে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মতে ১ নভেম্বর ২০২১ থেকে পুনরায় সদস্য নবায়ন কার্যক্রম চলবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।