সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফতেপুর পশ্চিম ইউপির ৪নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী সুষ্ঠু নির্বাচন চান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:০১ পিএম
ফতেপুর পশ্চিম ইউপির ৪নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী সুষ্ঠু নির্বাচন চান
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের আপেল প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোঃ ওহেদুল আলম সরকার ও ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন মোল্লা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। শুক্রবার সকালে তারা সাংবাদিকদের মাধ্যমে এ দাবী তুলে ধরেন।
এসময় আপেল প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোঃ ওহেদুল আলম সরকার বলেন, আমি ৪নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী। আমি চাই এই ওয়ার্ডে সুষ্ঠু ভোট হোক। সুষ্ঠু ভোট হলে আমি যেকোনো ফলাফল মেনে নিব। আমি সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই দাবী জানাই।
ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মোঃ সালাউদ্দিন মোল্লা বলেন, জনগণ সুষ্ঠু পরিবেশে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। জনগণের ভোট জনগণ দিবে, যাকে খুশি তাকে দিবে। তাই ফতেপুর পশ্চিম ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ড কেন্দ্রে আমি একজন প্রার্থী হিসেবে সুষ্ঠু নির্বাচন চাই।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, গণতন্ত্রের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাগিদ দিয়েছেন। তাই আমিও চাই প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক।
উল্লেখ্য, ফতেপুর পশ্চিম ইউপির ৪নং ওয়ার্ডে ৩ জন মেম্বার প্রার্থী রয়েছেন।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।