সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মুক্তিযুদ্ধের পর পদ্মা সেতু নির্মাণ আরেকটি বিজয়; বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪:২০ পিএম
মুক্তিযুদ্ধের পর পদ্মা সেতু নির্মাণ আরেকটি বিজয়; বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী
স্টাফ রিপোর্টার : পদ্মা সেতু বাংলার অহংকার, সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের অনন্য অবদান। যা অনন্তকাল আওয়ামী লীগের উন্নয়নের নজর হিসেবে থাকবে।
পদ্মা সেতু বাস্তবে রুপ দেওয়া এ বিষয়ে শাহতলী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি, দক্ষিণ পাইকদি পাটোয়ারী বাড়ী জামে মসজিদের সভাপতি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দুইবার নির্বাচিত কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতীর সাথে  কথা হয়। সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের বর্তমান অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, জী ভালো ভাবেই চলছে, কারণ বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছুই করেছেন, যা মুক্তিযোদ্ধাদের জন্য কোন সরকার করেনি, সরকার মুক্তিযোদ্ধাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ।
এ সরকারের আমলে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে আপনার মতামত কি জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের আওয়ামী লীগ সরকারের অবদানের জন্য পদ্মা সেতু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই দেশের সর্ববৃহৎ সর্বকালের এ সেতু নির্মাণ করার জন্য।
পদ্মা সেতু উদ্বোধন নিয়ে দেশের সব জেলায় একযোগে উৎসব অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,সকল জেলায় একযোগে অনুষ্ঠান সম্প্রচার হয়েছে, চরম থাকবে সবারে বর্ণাঢ্য অনুষ্ঠান। যা স্মরণ রাখার মত। যা আগামী মুক্তিযোদ্ধা প্রজন্ম যুগ যুগ ধরে স্মরণ রাখবে। মুক্তিযুদ্ধের পর পদ্মা সেতু নির্মাণ আমাদের আরেকটি বিজয়।
পদ্মা সেতু নির্মাণে যোগাযোগের ক্ষেত্রে কতটুকু অবদান রাখবে বলে আপনি মনে করেন জানতে চাইলে তিনি বলেন, যোগাযোগের ক্ষেত্রে এক মাইলফলক, বিশ্বের কাছে পদ্মা সেতু একটি মডেল হয়ে থাকবে, শেখ হাসিনা যা বাংলাদেশের জন্য করেছেন তা অন্যান্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
পদ্মা সেতু নির্মাণে কার অবদান ও ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন জানতে চাইলে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে তিনি এ সেতু নির্মাণ করেছেন, পদ্মা সেতু বাংলার মুখ বাংলার অহংকার , পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য।
পদ্মা সেতু ধরা বাংলাদেশের উন্নয়ন ওঅর্থনৈতিক কেমন সুফল পাবে বলে আপনি মনে করেন জানতে চাইলে তিনি বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্র, বাংলাদেশ শক্তিশালী দেশ হিসাবে বিশ্বের অর্থনৈতিক বাজারে অবদান রাখবে।
পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে বীর মুক্তিযোদ্ধাদের অবদান থাকবে কি জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতু রক্ষায় এবং ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযুদ্ধের সোচ্চার আছে। মুক্তিযোদ্ধারা রাজপথের সকল সময় থাকবে এবং আছে।সেতু নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। সকল প্রকার নাশকতা প্রতিহত করতে হবে।
পদ্মা সেতুর সৌন্দর্য অবলোকন করতে কবে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা এই গৌরবের অহংকারের স্থাপনে অবশ্যই যাবো,ইতিপূর্বে এর সৌন্দর্য আমি অবলোকন করেছি। এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে যাব ইনশাল্লাহ।
যারা বলেছে পদ্মসেতু হবেনা, করা সম্ভাব না, তাদের প্রতি আপনার প্রতিক্রিয়া কী জানতে চাইলে তিনি বলেন, যারা বিরোধিতা করেছে তাদের জবাব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কাজে ঝরা বাঁধা দিবে, তাদেরকে বীর মুক্তিযোদ্ধারা তথা বাংলার আপামর জনতা তাদেরকে প্রতিহত করবে।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’