শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডী ৩নং ওয়ার্ডে এরশাদ কাজীর নির্বাচনী জনসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৩:৫৪ পিএম
তরপুরচন্ডী ৩নং ওয়ার্ডে এরশাদ কাজীর নির্বাচনী জনসভা

গাজী মোঃ ইমাম হাসান : আসন্ন ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডে সদস্য পদে জনপ্রিয় প্রার্থী বর্তমান ইউপি সদস্য মোঃ মোঃ এরশাদ কাজী।

রবিবার সন্ধ্যায় এরশাদ কাজীর ফুটবল মার্কার সমর্থনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দরা জনসভা করেন।

৩নং ওয়ার্ডের ভোটার ও এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায় তারা এবারের নির্বাচনে এই ওয়ার্ডের জন্য একজন দক্ষ ও ভালো মানুষ নির্বাচিত করবেন। তারা জানায় এই ওয়ার্ডের জন্য সাধারণ সদস্য হিসাবে আমরা বিগত ২বারের পরিক্ষীত সদস্য মোঃ এরশাদ কাজীকে দেখতে চাই।কারন হিসাবে তারা বলেন করোনা কালীন সময়ে থেকে শুরু করে যে কোন বিপদে-আপদে আমরা তার কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়েছি। সামাজিক কাজ ও ওয়ার্ড বাসীর কল্যানে তার বিকল্প নাই।

ওয়ার্ড বাসীর প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে ফুটবল মার্কার প্রার্থী বর্তমান ইউপি সদস্য মোঃ এরশাদ কাজী বলেন আমি টানা ২ বাবের মত ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয়েছি ওয়ার্ড বাসীর ভোটের মাধ্যমে।আমি আমার মেম্বারীর মেয়াদ কালে সর্বদা ওয়ার্ড বাসীর সেবা করার কাজে ব্যস্ত ছিলাম। সরকারের দেওয়া প্রতিটি বরাদ্দে আমার ওয়ার্ডটিকে সম্পৃক্ত করার মাধ্যমে আমি কাজ করে গেছি।

Model Hospital

আমি বিগত দিনে আমার ওয়ার্ডে রাস্তা-ঘাট,সোলার প্যানেল স্থাপন,পাকা ঘাটলা নির্মান,বয়স্ক ভাতা, বিধবা ভাতা,দুগ্ধ ভাতা, ভিজিডি, বিজিএফ সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আমার ওয়ার্ড বাসীকে দিয়ে আসছি।আমি সুখে,দুঃখে আপনাদের পাশে ছিলাম,ভবিৎষতেও থাকতে চাই। তাই আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন চাই, আপনারা আমাকে আগামী ১১ নভেম্বর নির্বাচনে ফুটবল মার্কায় আপনাদের পবিত্র ভোটটি দিয়ে জয়যুক্ত করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital