বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গজরা ইউনিয়নে শহীদ উল্লাহ মাস্টারের নৌকা মার্কার পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৩:৫৩ পিএম
গজরা ইউনিয়নে শহীদ উল্লাহ মাস্টারের নৌকা মার্কার পথসভা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ২০ নভেম্বর বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ উল্লাহ মাস্টারের নৌকা প্রতীকের পথসভায় সভাপতিত্ব করেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ওটার চর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী শিক্ষা গুরু মো. শহীদ উল্লাহ মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাষ্টার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. হানিফ দর্জি।

গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড মহসিন মিয়া মানিক, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন শিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা সম্পাদক মিয়া আসাদুজ্জামান, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর মাষ্টার, গজরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র ভৌমিক, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মানিক মিয়া, যুবলীগের নেতা মোখলেছুর রহমান জনি, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, মহিলা আওয়ামী লীগ নেতা তাছলিমা আক্তার আঁখি প্রমুখ।

Model Hospital

উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, মতলব উত্তর উপজেলা যুবলীগের মহিলা সম্পাদক পলি শিকদার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, যুগ্ম আহ্বায়ক নূরে আলম প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুমন দর্জি, গজরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কবির হোসেন টিটু, মতলব উত্তর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রধান ভান্ডারী, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, গজরা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন বেপারী, যুবলীগের নেতা নজরুল ইসলাম প্রধান, জসিম উদ্দিন প্রধান, শিপন প্রধান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital