বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ২:০৪ পিএম
শাহরাস্তিতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে ২০০৫ সালের ১৭ই আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর যুবলীগ।
বুধবার যুবলীগের আয়োজনে শাহরাস্তি উপজেলার পৌর শহরের মেহের উবি’র  মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভা ও সমাবেশ যুক্ত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জির সঞ্চালনায় প্রধান অতিথি ও সভা প্রদানের বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল। ওই সময় তৎকালীন শাসকগোষ্ঠী ( বিএনপি- জামায়াত) জোট ক্ষমতায় থাকা অবস্থায় সিরিজ বোমা হামলার হোলি খেলার মেতে উঠেছিল। ওই সময় ১৭ আগষ্ট প্রতিটি জেলায় যে সিরিজ বোমা হয়েছিল।
বিভিন্ন সময় ওইসব হামলায়  তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা করে তার প্রাণনাশের চেষ্টা করেছিল। ওই দুষ্কৃতিকারীরা দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে আজও সুযোগের অপেক্ষায় ওৎ পেতে রয়েছে। শুধু শাহরাস্তি উপজেলা যুবলীগ নয় সমগ্র বাংলাদেশের যুবলীগ নেত্রীর প্রাণ রক্ষায় অতন্ত্র  প্রহরীর মতো অবিচল থাকবে। একপর্যায়ে তিনি দলের বিপথগামীদের প্রসঙ্গে বলেন, খন্দকার মোস্তাকও আ’লীগ করতেন, তিনিও  আবার ইতিহাসে মীরজাফরের চরিত্র অবতীর্ণ হয়েছেন। আপনাদের কর্মকাণ্ডের বিষয়ে আমাদের নিকট তথ্য রয়েছে। সময় মত সমীচীন জবাব দেওয়া হবে। দলীয় কমান্ড ভেঙ্গে বিশৃঙ্খলতা সৃষ্টি করবেন না।
আগামী নির্বাচনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম  দলীয় সমর্থন নিয়ে প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনী এলাকার সাংসদ নির্বাচিত হয়ে অবশিষ্ট উন্নয়নের কাজ সম্পন্ন করবেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শাহরাস্তি  উপজেলা যুবলীগের  যুগ্ন আহ্বায়ক মাহফুজুর কবির, পৌর যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম বাবুল, যুগ্ন আহ্বায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, যুবলীগ নেতা মনির হোসেন প্রমূখ।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবলীগের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, ইউপি, ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।