সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হঠাৎ লঞ্চের ভাড়া বৃদ্ধি করায় চাঁদপুরে যাত্রীরা বিপাকে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ২:১১ পিএম
হঠাৎ লঞ্চের ভাড়া বৃদ্ধি করায় চাঁদপুরে যাত্রীরা বিপাকে
সাইদ হোসেন অপু চৌধুরী : জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার লঞ্চের ভাড়া ৩০% হারে বৃদ্ধি করেছে। যা বুধবার সকাল থেকেই কার্যকর হয়েছে। এদিকে লঞ্চের ভাড়া বৃদ্ধির কারণে যাত্রী কমতে শুরু করেছে চাঁদপুর লঞ্চঘাটে। এতে করে লঞ্চ মালিকেরা পড়েছে যাত্রী সংকটে। অন্যদিকে ঢাকাগামী  সাধারণ যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর লঞ্চঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়। ঢাকা থেকে ঢাকা ও নারায়ণগঞ্জসহ অন্যান্য রুটে যাওয়ার উদ্দেশে টার্মিনালে দাঁড়িয়ে আছে লঞ্চ। তবে যাত্রীর চাপ তেমন নেই বললেই চলে। বেশ কয়েকটি লঞ্চের মালিক প্রতিনিধিরা জানান, অন্যদিনগুলোর চেয়ে যাত্রীর চাপ কিছুটা কম। যাত্রীর চাপ কম হওয়ার পেছনে ভাড়া বৃদ্ধিকেই কারণ হিসেবে দেখছেন তারা। বেশ কয়েকটি লঞ্চে উঠে দেখা যায় লঞ্চগুলোর ডেক প্রায়ই ফাঁকা। বেশির ভাগ কেবিনও খালি।

ঢাকাগামী যাত্রী ইউসুফ রানা জানান, দিন দিন লঞ্চের ভাড়া ভাড়ছে কিন্তু সেই অনুপাতে সেবার মান বাড়েনি। নিম্ন মানের বসার ছিট আর কেবিন দিয়ে চলছে অধিকাংশ লঞ্চ। এভাবে চলতে থাকলে আমরা আর লঞ্চে যাব না। সব দায়ভার আমাদের উপর সর্বশেষ পড়ে। সামনে থেকে বাইরুটেই যাবো।

কলেজ শিক্ষার্থী আফরোজা বলেন, ভাড়া বাড়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়েছি। আগে ছিল নিচের ২য় শ্রেণীর ভাড়া ছিল ২০০ টাকা। এখন বাড়তে বাড়তে ৩০০ হয়েছে। এটা কি কোন নিয়ম নীতির মধ্যে পড়ে। এ ভাবেতো চলতে দেওয়া যায় না।

Model Hospital

মিনহাজ নামের আরেক যাত্রী বলেন, ভাড়া বাড়ার পূর্বেও চাঁদপুরে কিছু লঞ্চ আমাদের কাছ থেকে বেশি ভাড়া নিয়েছে। কেবিনের যে ভাড়া তা বিমানের ভাড়ার সাদৃশ্য হয়ে গেছে। তাহলে এটাই কি দেশের উন্নয়ন। আমরা এই উন্নয়র চাই না।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক মো. কায়সারুল ইসলাম জানান, ঘাটে আমাদের সর্বদা নজরদারি রয়েছে। ভাড়া বাড়ানোর ফলে যাত্রীর চাপ কমেছে। তবে কোন লঞ্চ থেকে যদি নির্ধারিত ভাড়ার বেশি আদায় করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।