বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে রহিমা হত্যা মামলায় ৪জনের মৃত্যু দন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৯:৫৬ এম
চাঁদপুরে রহিমা হত্যা মামলায় ৪জনের মৃত্যু দন্ড
সজীব খান : চাঁদপুর মতলব দক্ষিন উপজেলার রসুলপুর গ্রামের রহিমা হত্যা মামলায় ৪জনের মৃত্যুদন্ড দিয়েছে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন আদালত।
মঙ্গলবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী মৃত্যুদন্ড প্রদান করেন।
৩০২/৩৪ ধারায় মৃত্যুদন্ড এবং৯(১) ৩০ ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬মাসের কারাদন্ড দেন।
মৃত্যুদন্ড ব্যাক্তিরা হচ্ছেন  মোহাম্মদ জিয়া ( ৩২) পিতা ফজলুল হক মাস্টার,কামাল হোসেন মিয়াজি, (পিতা আবুল খায়ের মিয়াজ,আবুল বাশার (৪৮), পিতা- আব্দুল জলিল,মোসাম্মৎ মাহমুদা বেগম (৩৮),স্বামী নজরুল ইসলাম, সর্বসাং ধারিন্দ্রা, রসুলপুর মতলব দক্ষিণ, রায়ের সময় মাহমুদা ছাড়া বাকী তিনজন উপস্থিত ছিলেন।
রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. স্যাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশর্বর্তী ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। এই ঘটনার পর দিন ভিকটিমের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সকলকে মৃত্যুদন্ডাদেশ দেন।
মমলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুর রহমান ভূঁইয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital