বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের জেদ্দায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৫:২২ পিএম
সৌদি আরবের জেদ্দায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
এইচ.এম নিজাম : সৌদি আরবের জেদ্দায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও গুম খুন মামলা হামলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ আগস্ট সন্ধ্যায় জেদ্দা শহরের ফিলিস্তিনি রোড এলাকার একটি কনফারেন্স রুমে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা শাখা এই প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় কমিটির সভাপতি সোলায়মান হক ভুট্টোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মান্নান, জেদ্দা মহানগর বিএনপি’র সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিছমত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় বিএনপি যুগ্ন আহবায় মঈন চৌধুরী।
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় কমিটিরসহ-সভাপতি তারেক হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ ও প্রচার সম্পাদক মোহাম্মদ আল-আমিন মিজির যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠন ও চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান। নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি দেশের প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital