বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতায় ফরিদগঞ্জ থানার ওসি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১২:৩৯ পিএম
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতায় ফরিদগঞ্জ থানার ওসি

এস এম ইকবাল : ফরিদগঞ্জের মুলপাড়া উচ্চ বিদ্যালয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করেছেন থানা পুলিশ।

২৮ আগস্ট রোববার দুপুরে উপজেলার মুলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান বুলবুলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেনের পরিচালনায় এবং সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক জামাল হোসেন, উক্ত বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক জসিম মিয়াজি, সেলিম মিজি এবং নাজির আহম্মদ মজুমদার।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি শহীদ হোসেন বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে।

সবাই আমার সঙ্গে শপথ করো, কখনো প্রেম করে পালিয়ে যাবে না, পরিবারকে কষ্ট দেবে না। ইভটিজিং, বাল্যবিয়ে, অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পলায়ন সমাজে ব্যাধি হিসেবে জেনো রূপান্তরিত না হয়, এ কারণেই সবাইকে সচেতন হতে হবে।

Model Hospital

সভা শেষে ওসি গণমাধ্যম কর্মীদের বলেন, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এছাড়া অপ্রাপ্ত বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনতামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এ ধরনের শপথের আয়োজন করা হবে।

এসময় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শপথ করেছেন অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। সচেতনতামুলক শপথ পাঠদান করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।