শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ফেসবুকে মিথ্যা তথ্যে পুলিশ কর্মকর্তাকে হেয় করার অপচেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৩ পিএম
ফেসবুকে মিথ্যা তথ্যে পুলিশ কর্মকর্তাকে হেয় করার অপচেষ্টা

এস এম ইকবাল : নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় শাওন নামে এক যুবকের মৃত্যু নিয়ে গুজবে নেমেছে একটি চক্র। এই গুজবের শিকার হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর ছেলে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটওয়ারী ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বেশ কিছু ছবি ভাইরাল করে তারা। গুজবকারিরা “নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার সহকারি পুলিশ সুপার রাহুল পাটওয়ারীর গুলিতে যুবদল নেতা শাওন নিহত হন মর্মে পোস্ট করছেন”।

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এস বি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটওয়ারী গত ১৮ই আগষ্ট থেকে ভারতের চেন্নাইতে অবস্থান করছেন। তাঁর বাবা ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর উন্নত চিকিৎসার জন্য বাবা ও মাকে নিয়ে চেন্নাইতে আছেন তিনি। গত ৩১ আগস্ট রাহুল পাটওয়ারীর বাবার গলায় ক্যান্সারের অপারেশন চেন্নাইয়ের অ্যাপোলো প্রোটন ক্যান্সার হাসপাতালে সম্পন্ন হয়। এখন পর্যন্ত তিনি পরিবার নিয়ে সেখানেই আছেন।

অথচ গুজব কারীরা অপ্রাসঙ্গিক একটা ছবি তার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে পুলিশ বাহিনী ও রাহুল পাটওয়ারী এমনকি একজন মুক্তিযোদ্ধাকেও হেও প্রতিপন্ন করেছেন।

Model Hospital

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাহুল পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে ৩ সেপ্টেম্বর শনিবার পোস্ট করেন, “গত ১লা সেপ্টেম্বর নারয়ণগঞ্জের একটি ঘটনায় সারাদেশ ব্যাপী বিভিন্ন ব্যাক্তিগত প্রোফাইল এবং বিভিন্ন ফেইসবুক ফেইজ, ফেইসবুক গ্রুপ হতে একটি দলের কর্মী, সমর্থক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার নাম ব্যবহার করে মিথ্যা প্রচারণায় লিপ্ত থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এর মধ্য দিয়ে তারা শুধু আমার বিরুদ্ধেই মিথ্যাচার করছে না, ‘তারা বাংলাদেশ পুলিশের বিরুদ্ধেও মিথ্যাচারে লিপ্ত আছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাবা-মায়ের চিকিৎসার জন্য ছুটি নিয়ে গত ১৮ আগস্ট হতে আমি ভারতে চেন্নাইতে রয়েছি। চিকিৎসা শেষ করে দেশে ফিরতে আরো ৩/৪ দিন সময় লাগবে। মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটওয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ”আমি আমার পরিবারসহ ১৮ আগষ্ট থেকে ভারতে অবস্থান করছি। সেখানে ১ সেপ্টেম্বরের ঘটনার বিষয়ে আমিতো কিছুই জানি না। একটি গোষ্ঠি আমার নাম ব্যবহার করে এই ধরনের গুজব রটাচ্ছে। আমি দেশে ফিরেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

রাহুল পাটওয়ারী এর আগে ডিবিতে থাকাকালিন সময় জীবন বাজি রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন, এই সাহসিকতার জন্য তিনি পিপিএম পদকে ভূষিত হন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।