শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মাষ্টারের মনোনয়নপত্র দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১:৩৬ পিএম
হাইমচরে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মাষ্টারের মনোনয়নপত্র দাখিল
মোঃ সাজ্জাদ হোসেন রনি : আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান সর্দার আব্দুল জলিল মাষ্টার মনোনয়পত্র দাখিল করেন।
২২ নভেম্বর সোমবার দুপুর ২ টায় হাইমচর উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুনের নিকট মনোনয়নপত্র জমা দেন বর্তমান ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টার।
৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার সময় স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।
৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক সরদার আব্দুল জলিল মাষ্টার বলেন, আমি দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান হিসেবে আমার এলাকার মানুষের সেবা প্রদান করে এসেছি। জনগণের সেবা করার লক্ষ্যে আবারো চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আমি আশা করি আমার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে আগামী ২৩ ডিসেম্বর আবারও চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে আমার ৯ টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করবো।
তিনি আরো বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আমার এলাকার জনসাধারণ তাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নবাসীর সেবা করার পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং ইউনিয়নের অসামপ্ত কাজ শেষ করার সুযোগ দিবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital