শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শেষ কর্মদিবসে যা বললেন খাদেরগাঁও ইউপি’র বিদায়ী চেয়ারম্যান রিপন মীর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৯ পিএম
শেষ কর্মদিবসে যা বললেন খাদেরগাঁও ইউপি’র বিদায়ী চেয়ারম্যান রিপন মীর

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন তাঁর শেষ কর্মদিবস অতিবাহিত করেছেন গতকাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার। শেষ দিনে তিনি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা, মেম্বারদের সাথে আলোচনা ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

পরে তিনি ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের কাজের ফাইল স্বাক্ষর ও ইউনিয়নের জনগণের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শেষ কর্মদিবস অতিবাহিত করেন।

ঠিক ৫ বছর আগে যে সভাকক্ষে বসে প্রথম সভা করে ইউপি কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হয়ে কাজ শুরু করেছিলেন, সেই সভাকক্ষেই সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে বিদায় নেন ইউপি চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন।

বিদায়ী চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন তার শেষ কর্মদিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় রিপন মীর উপস্থিত কর্মকর্তা-কর্মচারি ও ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে বলেন, আমার যে কৃতিত্ব তা আপনাদের সবার। আমি যা নই, তার চেয়ে বেশি দায়িত্ব দিয়ে খাদেরগাঁও ইউনিয়নের জনগণ এ কৃতিত্বের অধিকারী করেছেন। জনগণ দায়িত্ব দিয়েছেন বলেই আমার এই কৃতিত্ব। তবে এই কৃতিত্ব সবার। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। কতটুকু করেছি তা এই ইউনিয়নের জনগণই বলবে।

Model Hospital

এসময় নতুন চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারের প্রশংসা করেন বিদায়ী চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন। তিনি বলেন, তিনি (ইকবাল হাওলাদার) দুই দুইবারের মেম্বার ছিলেন। আমরা দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে একসাথে কাজ করেছি। ফলে উনি এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমি তাকে স্বাগত জানাই। ইউনিয়ন পরিষদের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় নতুন চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান বিদায়ী চেয়ারম্যান রিপন মীর।

এসময় উপস্থিত ছিলেন, বিদায়ী চেয়ারম্যানের সহধর্মী, ইউপি সচিব মানুসী সাহা, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহসহ ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় জনগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital