শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোহনপুরে মেম্বার প্রার্থী পারুল বেগম জোলেখার নির্বাচনী উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ২:০০ পিএম
মোহনপুরে মেম্বার প্রার্থী পারুল বেগম জোলেখার নির্বাচনী উঠান বৈঠক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৪. ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী পারুল বেগম জোলেখার বই মার্কার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২নভেম্বর ) বিকেলে ৬ নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকার নান্নু মিজির বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মী, সমর্থক ও ভোটারসহ অসংখ্য লোক সমবেত হয়।

এ সময় মোহনপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী বর্তমান সংরক্ষিত মেম্বার প্রার্থী পারুল বেগম জোলেখা বলেন, আমি বিগত দশটি বছর আপনাদের সেবা করেছি, বিপদে আপদে সুখে-দুঃখে যে যখন আমাকে ডেকেছেন তার পাশেই দাড়িয়েছি।

আমি আপনাদের জন্য সব সময় চেষ্টা করেছি সরকারি যে অনুদান বা পরিসেবা গুলো ছিলো আপনাদের পৌছে দিতে, যে কাজ করে না তার কিন্তু ভুল হয় না, যে কাজ করে তারই কিন্তু ভুল থাকে যদি বিগত দশ বছরে আমার কোনো কাজে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, সামনে আবারও নির্বাচন চলে এসেছে আপনারা যদি আমাকে সমর্থন করেন, আমার পাশে থাকেন তাহলে আমি নির্বাচিত হতে পারবো, আমাকে যদি আপনারা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি কথা দিচ্ছি আপনাদের সেবক হয়ে থাকবো ইনশাআল্লাহ্।

Model Hospital

উক্ত নির্বাচনী উঠান বৈঠকে আহার চৌধুরী, নান্নু মিজি, বাবুল প্রধান, আর্শাদ, রনি সিকদার, কালু, সোলেমান গাজী, খোকা প্রধান’সহ আরও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital