বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩১ পিএম
ফরিদগঞ্জে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে শোল্লা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই স্কুলের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগন।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজারে প্রায় ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবু হাসনাত নয়ন পাটওয়ারী, আবু জাফর খশরু মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মালেক মহন মোল্লা, দাতা সদস্য ও শোল্লা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সফিউল আজম শুকু পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সৈকত মোল্লা, দাতা সদস্য মোস্তফা কামাল সবুজ পাটওয়ারী, অভিভাবক সদস্য আব্দুল কুদ্দুস পাটওয়ারী, যুবলীগ নেতা জুলকার হোসেন আরিফ চৌধুরী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খেলায় জয়-পরাজয় থাকবে এটাই স্বাভাবিক। বিজয় উল্লাস চলাকালে শিক্ষকদের উস্কানিতে প্রকাশ্য দিবালোকে খেলার মাঠেই শিক্ষার্থীদের মারধরের ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি দাবি করছি।
উল্লেখ্যঃ সারাদেশের ন্যায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ফরিদগঞ্জে ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় বনাম শোল্লা স্কুল এন্ড কলেজর মধ্যকার খেলায় ট্রাইবেকারে শোল্লা স্কুল এন্ড কলেজ জয় লাভ করে। এ সময় শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করার সময় ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় অস্ত্রসস্র নিয়ে শোল্লা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। হামলায় শোল্লা প্রায় ২১জন শিক্ষার্থী আহত হন। গুরত্বর আহত ১০জনকে চাঁদপুর সদর হাসপাতালে আর বাকীদেরকে ফরিদগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital