বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশে এবং দেশের বাইরে আমাদের মাছের প্রচুর চাহিদা রয়েছে; শফিকুর রহমান এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১:০৩ পিএম
দেশে এবং দেশের বাইরে আমাদের মাছের প্রচুর চাহিদা রয়েছে; শফিকুর রহমান এমপি

এস এম ইকবাল : ২০২২-২০২৩ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় বর্ষা প্লাবিত জলাভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরনের উদ্ধোধন করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

১০ সেপ্টেম্বর শনিবার ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে পোনা মাছ অবমুক্তকরন ও বিতরনের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেন, মৎস্য চাষে উন্নত ও আধুনিক পদ্ধতি গ্রহণ করতে হবে। গতানুগতিক পদ্ধতি পরিহার করে আমাদের দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি করতে হবে। কেননা, দেশে এবং দেশের বাইরে আমাদের মাছের প্রচুর চাহিদা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital