বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের আশিকাটিতে ছেলে হওয়ার আনন্দে প্রবাসীর ৩ মন মিষ্টি বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৩:২২ পিএম
চাঁদপুরের আশিকাটিতে ছেলে হওয়ার আনন্দে প্রবাসীর ৩ মন মিষ্টি বিতরণ
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে সৌদি আরব প্রবাসী রবিন চৌধুরী দাম্পত্য জীবনে গত ৫ তারিখে জন্ম নেয় একটি ছেলে সন্তান। সেই আনন্দে এলাকায় প্রায় ৩ মন মিষ্টি বিতরণ করা হয়েছে।
১১ সেপ্টেম্বর রবিবার আশিকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দঃ পাইকাস্তা গ্রামের দক্ষিণ পাইকাস্তা আল আকসা জামে মসজিদ, কাজী বাড়ী জামে মসজিদ, হাওলাদার বাড়ী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেন আবিদ রাজা চৌধুরীর সুযোগ্য সন্তান প্রবাসী রবিন চৌধুরীর পরিবারের লোকজন।
দক্ষিণ পাইকাস্তা শান্তি সংঘ ফাউন্ডেশনের সভাপতি ও ইসলামী যুব সংঘের সহ-সভাপতি রবিন চৌধুরীর সংসার জুড়ে পুত্র সন্তান জন্ম নেওয়ায় দক্ষিণ পাইকাস্তা হযরত আঃ কাদের জিলানী (রহঃ) দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় দুইটি খাশি ছাগল ও ১ বস্তা চাল বিতরণ করা হয়েছে।
মিষ্টি খেয়ে পার্শ্ববর্তী বাড়ীর আব্দুর রহমান রনি ও রুমা বেগম নামে প্রতিবেশী এক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা এর আগে কখনো দেখিনি যে  ঢালাওভাবে এলাকায় এরকম মিষ্টি বিতরণ করতে। সদ্য জন্ম নেওয়া শিশুটির দোয়া ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
রবিন চৌধুরী এর আগেও ৭ বছর বয়সী ইয়া নুর ইসলাম আলবী নামে এক মেয়ে সন্তানের জনক এবং গত ৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টা ৫৫ মিনিটে সালমান চৌধুরী ওরফে আবরারের জন্ম হয়। রবিন চৌধুরী তার পরিবারের জন্য সকলের দোয়া প্রার্থী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।