সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আশিকাটিতে চাচা স্পোর্টিং ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা ফি জমার সময় বৃদ্ধি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ২:৫২ পিএম
আশিকাটিতে চাচা স্পোর্টিং ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা ফি জমার সময় বৃদ্ধি
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে বটতলা বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হতে যাচ্ছে চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২১।
উক্ত টুর্নামেন্ট ২ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদরের ১০ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে বিধায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে এ খেলা আগামী ১৫ নভেম্বরের পরেই আরম্ভ হবে।
এ অনাকাঙ্ক্ষিত সমস্যাটির দুঃখ প্রকাশ করেছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তাই শুভেচ্ছা ফি জমা দেয়ার সময় বারিয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
টুর্নামেন্ট কর্তৃপক্ষের নিয়মঅনুযায়ী উক্ত টুর্নামেন্টে প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা ৫ জন ও অতিরিক্ত থাকবে ২ জন। প্রত্যেক দলকে নিজস্ব জার্সি ও একটি বল নিয়ে মাঠে নামতে হবে। প্রতি হলুদ কার্ডে ১০০ টাকা ও লাল কার্ডের জন্য ৩০০ টাকা জরিমানা করা হবে। এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না। কমিটির নিজস্ব কোন দল থাকবে না। খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। নূতন খেলোয়ার খেলতে হলে তার জন্য ১০০ টাকা জমা দিতে হবে। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা সিরিজ হিসেবে থাকবে আকর্ষণীয় পুরষ্কার। এছাড়াও কমিটির আরো সিদ্ধান্ত বহাল থাকবে।
টুর্নামেন্টে দল প্রতি শুভেচ্ছা ফি ধার্য্য করা হয়েছে ১ হাজার দুই শত টাকা। আর শুভেচ্ছা ফি জমা দেয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২১ইং। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিজি ফুটবল প্রেমিদের উক্ত খেলায় অংশগ্রহণে সাদর আমন্ত্রণ জানান। প্রয়োজনে- ০১৮১৩-০৭১৮১২, ০১৬৭৫-০৮৪৫৬৪ (জুয়েল মিজি)।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।