বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যাত্রিক ১৭’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪০ পিএম
ফরিদগঞ্জে যাত্রিক ১৭’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক : চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন যাত্রিক-১৭ এর আয়োজনে ফরিদগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ পরিক্ষার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরষ্কার বিতরণ করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুন অর রশিদ সাগর।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিবেন। বর্তমান সরকার মেধার বিকাশ ঘটাতে শিক্ষকদেরকেও দক্ষ করে গড়ে তুলতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পড়ার অনুরোধ করেন এবং সেই আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেরকে গড়ে তুলতে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের জেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ১ নং বালিথুবা প: ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন যাত্রীক ১৭ এর সভাপতি পিয়াশ চন্দ্র দাস। এই সময় ১০টি বিদ্যালয় থেকে পরিক্ষার মাধ্যমে বিজয়ী ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের হাতে পুরষ্কার তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান এর স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ছিলেন চাঁদপুর ফ্যামেলি কেয়ার হাসপাতাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital