বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৩ পিএম
মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চিকিৎসার পাওয়া অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কনফারেন্স রুমে এই চেক বিতরণ করেন।

৪৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসার জন্য এমপি নুরুল আমিন রুহুল এর সুপারিশে মতলব উত্তর দক্ষিনে প্রায়ই ২০ লাখ টাকার চেক উপহার পাঠান প্রধানমন্ত্রী। এই চেক হাতে পেয়ে অসহায় মানুষরা আনন্দ প্রকাশ করেন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।

এসময় এমপি নুরুল আমিন রুহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। সারাদেশে তিনি অসুস্থ অসহায় মানুষের মাঝে তিনি চিকিৎসা সহায়তা দিয়েছেন। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

Model Hospital

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম স্বপন পাঠান, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক জাকির হোসেন বাদশা’সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital