বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গজরা ইউনিয়নে মেম্বার প্রার্থী মান্নান সর্দারের প্রচারণায় সাংবাদিকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৩:২০ পিএম
গজরা ইউনিয়নে মেম্বার প্রার্থী মান্নান সর্দারের প্রচারণায় সাংবাদিকরা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের গজরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী আব্দুল মান্নান সরদারের ফুটবল মার্কার সমর্থনে প্রচারণায় নামেন মতলব উত্তরের সিনিয়র সাংবাদিকগন।

২৩ নভেম্বর বিকেলে গজরা বাজার,পশ্চিম রায়েরদিয়া ও মৈশাদী গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ফুটবল মার্কার পক্ষে ভোট ভিক্ষা চেয়ে প্রচারণায় অংশ গ্রহণ করেন।

এ সময় সাথে ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার, ওটার চর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এমএম সাইফুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রভাষক আলমাছ মিয়া, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দেওয়ান সালাউদ্দিন, মতলব উত্তর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি নাঈম মিয়াজী, এশিয়ান টিভির প্রতিনিধি সুমন আহমেদ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আকরাম, বাংলানিউজ ডটটিভির প্রতিনিধি রাসেল রহমান ও সম্রাট শিকদার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital