শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আমারা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্ট্রান সকল ধর্মের মানুষ একত্রেই থেকেছি; শফিকুর রহমান এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১:৪৭ পিএম
আমারা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্ট্রান সকল ধর্মের মানুষ একত্রেই থেকেছি; শফিকুর রহমান এমপি

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন নেছার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল- মামুনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, আ’লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেন, পৃথিবীর যত বিখ্যাত পন্ডিত ব্যক্তি বা ধর্মীয় ব্যক্তি ছিলেন বা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের কথায় মানুষকেই পৃথিবীর শ্রেষ্ঠ বলে গেছেন। সেখানে কোন জাতের কথা বলা হয় নি। অর্থাৎ সবার উপরে মানুষ সত্য এই কথাটিই চির সত্য। একই ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির কথা তুলে ধরে বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং ধর্ম যার যার উৎসব সবার। আমারা আবহমান কাল থেকে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্ট্রান সকল ধর্মের মানুষ একত্রেই থেকেছি। ঈদ পূজা পার্বনে একে অপরের উৎসবে ভাগিদার হয়েছি। কিন্তু একটি প্রতিক্রিয়াশীল চক্র আমাদের এই শান্তিপূর্ণ সহ অবস্থানকে ভুলুষ্ঠিত করতে নানা ষড়যন্ত্র করছে।

Model Hospital

গত বছর কুমিল্লায় দুর্গাপূজা সময় ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল করে তুলেছিল। কিন্তু সরকারে কঠোর পদক্ষেপের কারণে দ্রুত সঠিক তথ্য বেরিয়ে আসে। তাই আমাদের এবছর পূজাকে সামনে রেখে সতর্ক থাকতে হবে। বিএনপি জামাতসহ প্রতিক্রিয়াশীলরা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের উস্কানি দেয়া শুরু করেছে। আমরা বলতে চাই সন্ত্রাসীদের কর্মকান্ড আমরা সম্প্রীতি দিয়েই মোকাবেলা করবো। রাজনৈতিক প্রতিহিংসাকারীদের রাজনৈতিক ভাবে প্রতিহত করবো।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।