বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১:৪৮ পিএম
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা
এস. এম ইকবাল :প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর বিকেলে ফরিদগঞ্জ উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল আমিন কাজল, সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, লোকমান তালুকদার, যুগ্ম- সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদুল্লাহ তফাদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পৌর আওমীলীগের সহ-সভাপতি আব্বাস বেপারী, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির হোসেন মিজি, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রসু মিয়া, ওলামালীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান খন্দকার পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।