বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ভূলক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সমর্থন জানাবেন; চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৩:৩৪ পিএম
ভূলক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সমর্থন জানাবেন; চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি

মোঃ রাছেল : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী কচুয়া উপজেলার পৌরসভাসহ চারটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিমিয় করেন।

বুধবার পরিষদ ও কচুয়া পৌরসভার কার্যালয়ে পৃথক পৃথক ভাবে তিনি জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, দনব্যাপি কড়ইয়া ইউনিয়ন, গোহট উত্তর ইউনিয়ন, গোহট দক্ষিন ইউনিয়ন, আশ্রাফপুর ইউনিয়ন বিগত সময়ে আমি চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন চাঁদপুর জেলাধীন সকল জনপ্রতিনিধিদের অধিকার ও স্বার্থরক্ষায় কাজ করেছি। জনগনকে সেবা দেওয়াই হলো আমার মুল লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধিদের স্বার্থ ও তাঁদের অধিকার রক্ষায় কাজ করা মানেই জনগণকে সেবা দেওয়া।

বিগত দিনে করোনার কারনে ও রাশিয়া ও ইউক্রনের যুদ্ধের কারনে নানাবিধ জটিলতা ও সমস্যার সম্মুাখীন হওয়ায় আমার উপর অর্পিত দায়িত্ব হয়তো শতভাগ পালন করতে পারিনি। এইক্ষেত্রে আমার অনিশ্চিতকৃত ভূলক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সমর্থন জানাবেন ও দোয়া করবেন। এটাই আমার প্রত্যাশা।

Model Hospital

বিভিন্ন স্থানে মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি পাটওয়ারীর পাশাপাশি মতলব উত্তর,মতলব দক্ষিণ ও কচুয়া আসনের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী তাছলিমা আক্তার ও মতবিনিময় সভায় বক্তব্য রেখে তাঁর সমর্থনে ভোটারদের ভোট প্রার্থনা করেন।

মতবিনিময় সভাগুলোতে চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি পাটওয়ারীর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন আহম্মেদ সবুজ, আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা হেলাল, কড়ইয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান সহ উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ
কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ন্যায়বিচার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে হত্যা মামলাটি দায়ের করেন আছমা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।
বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৩ অক্টোবর ২০২৬ আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন বাদী। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।
বিবাদী আসমা আক্তার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীর বিচারের জন্য মামলা দায়ের করলে, সরজমিনে তদন্ত জন্য আদালত নির্দেশ দেয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম মামলা তদন্ত করতে আসলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা টাকা দেওয়ার পরও বিবাদীর কাছ থেকে আরো অধিক সুবিধা নিয়ে  একতরফা তদন্ত রিপোর্ট দেয়। আমি ন্যায় বিচারের জন্য আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।