বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উদ্যমীদেরকে সবাই স্বপ্ন দেখাতে হবে; অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৩:১৭ পিএম
উদ্যমীদেরকে সবাই স্বপ্ন দেখাতে হবে; অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ

চাঁদপুরে জাতীয় যুবদিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

সজীব খান : দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগানে চাঁদপুরে জাতীয় যুবদিবস ২০২১ উপলক্ষে যুব সমাবেশ  ও যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ নভেম্বার বেলা ১১টায় চাঁদপুর যুব ভবনের সামনে থেকে র‍্যালি বের করা হয়। পরে যুব ভবনের প্রশিক্ষন কেন্দ্রে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
এ সময় তিনি বলেন, আমাদের সবাইকেই উদ্যােমীদেরকে স্বপ্ন দেখাতে হবে, যুব সমাজের নের্তৃত্বেই দেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যই নিজেকে একজন সফল আত্মকর্মী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়।
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করেই স্বাবলম্বীর পথে হাটতে হবে। প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিলে বিভিন্ন ব্যাংক সহজ সর্তে ঋন নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন স্বাধীনতার যুদ্ধকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত সকল ক্লান্তিকালে যুবকরাই এগিয়ে এসেছে, নের্তৃত্ব দিয়েছে। দক্ষতা যুবকদের, এগিয়ে যাবে দেশ। উন্নত বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরকেই নের্তৃত্ব দিতে হবে।
চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে তথ্য কর্মকর্তা আহসান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা সমাজ সেবা অফিসার রজত শুভ সরকার, কর্মসংস্থান ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার কবির হোসেন,, উদ্যােক্তা জাকির হোসেন, সফল উদ্যােক্তা আব্দুল মতিন তপদার ভুট্টা, সোনালী সুদিনের চেয়ারম্যান এম এ হানিফ, প্রশিক্ষণার্থীদের মধ্য বক্তব্য রাখেন বাঁধন চন্দ্র শীল।
অনুষ্ঠান শেষে যুব ঋণের চেক বিতরণ, শ্রেষ্ঠ যুব সংগঠকগনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন প্রশিক্ষণার্থী মোঃ আল আমীন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’