শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে চেয়ারম্যান পদে ১১, মেম্বার পদে ৫৭, সংরক্ষিত ২১ জনের মনোনয়ন পত্র জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:২৩ পিএম
হাইমচরে চেয়ারম্যান পদে ১১, মেম্বার পদে ৫৭, সংরক্ষিত ২১ জনের মনোনয়ন পত্র জমা
মোঃ সাজ্জাদ হোসেন রনি :  হাইমচরে ৩নং আলগী দুর্গাপুর  দক্ষিণ ইউনিয়ন ও ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ১১ জন ও মেম্বার পদে ৫৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ২১ জনের মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।
নির্বাচন অফিস সুত্রে জানা যায় ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ  সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী,স্বতন্ত্র থেকে বি এন পি নেতা সরদার আঃজলিল মাষ্টার, বি এন পি নেতা সরদার নুরে আলম জিকু, চরমোনাই মনোনীত হাতপাখা প্রতিকে হাফেজ মোঃ বেলাল হোসেন সবুজ
৫নং হাইমচর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে মোঃ জুলফিকার আলী সরকার, চরমোনাই মনোনীত হাতপাখা প্রতিকে মোঃ রাজা মিয়া সরদার, স্বতন্ত্র থেকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহাদত সরকার,আওয়ামীলীগ নেতা নাঈম সরকার, আওয়ামীলীগ নেতা আঃ হক মোল্লা, যুবদল নেতা মোঃশাহীনুল ইসলাম  শাহীন মনোনয়ন পত্র জমাদেন।
মেম্বার পদে ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৬ জন , ৩ নং ওয়ার্ডে ৪ জন,৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়ার্ডে ৬ জন,৬ নং ওয়ার্ডে ৪ জন,৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ৩ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ ওয়ার্ডে ৪ জন।৪,৫,৬ নং ওয়ার্ডে ৩ জন। ৭,৮,৯ নং ওয়ার্ডে ৫ জন। হাইচর ইউনিয়নে মেম্বার পদে ১ নং ওয়ার্ডে ৩ জন,২নং ওয়ার্ডে ২জন, ৩ নং ওয়ার্ডে ২ জন,৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়ার্ডে ৩ জন ৬নং ওয়ার্ডে ২ জন,৭ নং ওয়ার্ডে ২ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন,৯ নং ওয়ার্ডে ২ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে ৪ জন। ৪,৫,৬ নং ওয়ার্ডে ২ জন। ৭,৮,৯ নং ওয়ার্ডে ২ জন মনোনয়ন পত্র জমা দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital