বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডিস ওয়াইফাই ক্যাবলের অব্যবস্থাপনায় চাঁদপুরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৪:০০ পিএম
ডিস ওয়াইফাই ক্যাবলের অব্যবস্থাপনায় চাঁদপুরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন!

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে ডিস ও ওয়াইফাই ইন্টারনেট ক্যাবলের অব্যবস্থাপনায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চাঁদপুর-কুমিল্লা সড়কে বৈদ্যুতিক এক খুঁটিতে ডিস ও ওয়াইফাই বৈদ্যুতিক সংযোগের ও ব্যবস্থাপনার কারনে আগুনের এই সূত্রপাত ঘটে।

আগুনের সূত্রপাত দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে ফোন দিলে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিস ও ওয়াইফাই অগোছালো কেবল থেকেই হঠাৎ করে আগুন ধরে কেবল গুলো ছিটকে পড়ে যায় ।
জানাগেছে, গতকাল একই খামে এই কেবল থেকেই আগুন ধরে কিন্তু বৃষ্টির কারণে আগুন নিভে যায়। আজ বিকেলে হঠাৎ করে আবার ওই খুঁটিতেই আগুন লাগে।

Model Hospital

ফায়ার সার্ভিস ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, ফোন পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত ঘটতে পারে ডিস ও ওয়াইফাই ইন্টারনেট কেবলগুলো থেকে।

এলাকাবাসীর বলেন, শুধু ডিসি অফিসের সামনে নয়, সারা চাঁদপুরে এই ডিস ওয়াইফাই ইন্টারনেট ব্রডব্যান্ড এই কেবল গুলোর অব্যবস্থাপনার কেবল এর জন্য চাঁদপুরবাসী খুব আতঙ্কের মধ্যে আছে। যেই কোন সময় আগুন থেকে বড় ধরণের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital