শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সোনাপুর জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৪:০২ পিএম
সোনাপুর জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটি গঠন
চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহাসিক সোনাপুর জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুমায় পূর্ব ঘোষণা মোতাবেক উপস্থিত মুসল্লীদের প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসাবে মোহাম্মদ আবুল হোসেন পাটওয়ারী লাভলু এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, শাহরাস্তি উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান।
প্রসঙ্গত উল্লেখ্য যে, উক্ত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আবুল হোসেন পাটোয়ারী লাভলু ও মোঃ আবদুর রহিম এবং  সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল খালেক ও মোঃ আবুল কাসেম প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আবুল হোসেন পাটোয়ারী লাভলু ৮৭ ভোট ও মোঃ আবদুর রহিম মজুমদার ৭২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল খালেক ৮৩ ভোট ও মোঃ আবুল কাসেম মিয়াজী ৭৭ ভোট পান। মোহাম্মদ আবুল হোসেন পাটোয়ারী লাভলু ৮৭ ভোট এবং মোঃ আবদুল খালেক ৮৩ সর্বোচ্চ ভোট পেয়ে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এই নির্বাচনে মোট ২২০ জন ভোটারের মধ্যে ১৬২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ৩টি ভোট নিয়ম মাফিক না হওয়ায় নির্বাচন কমিশন তা বাতিল বলে ঘোষণা করে।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যেদিয়ে ঐতিহাসিক সোনাপুর জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মসজিদ কমিটির উপদেষ্টাবৃন্দ সার্বিকভাবে সহায়তা প্রদান করে।
উল্লেখ্য, মসজিদ কমিটির এই নির্বাচনে সার্বিক সমন্বয় করেন, মসজিদের মোতাওয়াল্লী মোঃ শাহজাহান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital