বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিন ইউপি নির্বাচনে ৬৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ২:০৯ পিএম
ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিন ইউপি নির্বাচনে ৬৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ নভেম্বর রবিবার চেয়ারম্যান পদে ৭ ও সাধারণ সদস্য পদে ৫০ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক।

চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭ জন। তার হলেন, মোহাম্মদ হোসেন মিন্টু (নৌকা), সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজী (ঘোড়া), মোঃ ফারুক আহমেদ (টেলিফোন), হোসাইন আহমেদ রাজন শেখ (আনারস), সাবেক চেয়ারম্যান রমজান আলী খান (চশমা), মোঃ হেলাল উদ্দিন (হাতপাখা) ও কাজী ইকবাল হোসেন পিন্টু (মটর সাইকেল) প্রতিক নিয়ে নির্বাচন করবেন।

উক্ত ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫০ জন নির্বাচনে অংশ গ্রহন করছেন। ১ ওয়ার্ডে ৯ জন। তারা হলেন, জসিমউদ্দিন (আপেল), শহীদুল্লাহ খান (টিউবওয়েল), ওহিদ উল্ল্যা (বৈদ্যুতিক পাখা), মোঃ আলমগীর (টর্চলাইট), মোঃ রাসেল (ভ্যান গাড়ি), ছাত্তার মুন্সী (ক্রিকেট ব্যাট), মিলন তপাদার (তালা), মাইন উদ্দিন পাটোয়ারী (ফুটবল), কামরুল হাসান (মোরগ)।

২ নং ওয়ার্ডে ৪ জন। তারা হলেন, মোঃ সাদ্দাম হোসেন (তালা), মোঃ রানা মিয়া (আপেল), মোঃ মোস্তফা (মোরগ), মোঃ শরীফ হোসেন (ফুটবল)।

Model Hospital

৩ নং ওয়ার্ডে ৭ জন। তারা হলেন, মোঃ সেলিম (তালা), জাকির হোসেন মোল্লা (আপেল), মোঃ লোকমান হোসেন (ফুটবল), মোঃ আলী হায়দার পাটওয়ারী (মোরগ), মোঃ সুমন (টিউবওয়েল), আক্তার হোসেন (বৈদ্যুতিক পাখা), শাহাদাত হোসেন খান (ক্রিকেট ব্যাট)।
৪ নং ওয়ার্ডে ৬ জন। তারা হলেন, আলমগীর হোসেন মিয়া (টিউবওয়েল), আব্দুল কাদের হেলাল (ঘুড়ি), মাইন উদ্দিন সর্দার (ফুটবল), মমিনুল ইসলাম (তালা), সালাউদ্দিন (মোরগ), বিল্লাল হোসেন( আপেল)।

৫ নং ওয়ার্ডে ৫ জন। তারা হলেন, এমরান হোসেন তালুকদার (ফুটবল), নেওয়ামত উল্ল্যাহ (আপেল), আব্দুর রাজ্জাক তালুকদার (মোরগ), রিয়াদ হোসেন (তালা), রবিউল শেখ (টিউবওয়েল)।

৬ ওয়ার্ডে ৪ জন। তারা হলেন, রুহুলামিন খান গাজী (আপেল), মোঃ বশির (মোরগ), আতিকুল ইসলাম (তালা), নুরুল ইসলাম (ফুটবল)।

৭ নং ওয়ার্ডে ৫ জন। তারা হলেন, আসাদুজ্জামান (টিউবওয়েল), মহিন উদ্দিন( ফুটবল), সলিমুল্লাহ পাটোয়ারী (মোরগ), মোঃ ইউছুফ আলী( আপেল), হাসান মাহমুদ( তালা)।

৮ নং ওয়ার্ডে ৪ জন। তারা হলেন, শাহিন শহীদ (ফুটবল), কামরুল হাসান( তালা), আব্বাস আলী পাটোয়ারী (মোরগ), কামাল হোসেন (ফুটবল)।

৯ নং ওয়ার্ডে ৬ জন। তারা হলেন, মোঃ নুরে রহমান (আপেল), মোঃ সুজন(ফুটবল), মোঃ নেছার উদ্দিন(বৈদ্যুতিক পাখা), মাকসুদুর রহমান( তালা), মনির হোসেন(মোরগ), আবুল খালেক পাটোয়ারী (টিউবওয়েল)।

উক্ত ইউনিয়নে সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে মহিলা সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন ১২ জন।
১ ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ৫ জন। তারা হলেন, রাশিদা বেগম( মাইক), ফাহিমা বেগম (বই), শিখা রানী মজুমদার (কলম), জাহানারা বেগম (সূর্যমূখী ফুল), রীনা আক্তার (ক্যামরা) প্রতিক নিয়ে নির্বাচন করবেন ।

২ ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ৪ জন। তারা হলে, আয়েশা বেগম (হেলিকাপ্টার), মরিয়ম বেগম (মাইক), রানুবেগম (সূর্যমুখী ফুল), জাহানারাবেগম (বই) প্রতিক নিয়ে নির্বাচন করবেন ।

৩ ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ৩ জন। তারা হলেন, কুসুম আকতার (কলম), আমেনা আক্তার (মাইক), শাহানারা বেগম (বই) প্রতিক নিয়ে নির্বাচন করবেন ।

ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ২৮ নভেম্বর ।

কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ
কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ন্যায়বিচার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে হত্যা মামলাটি দায়ের করেন আছমা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।
বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৩ অক্টোবর ২০২৬ আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন বাদী। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।
বিবাদী আসমা আক্তার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীর বিচারের জন্য মামলা দায়ের করলে, সরজমিনে তদন্ত জন্য আদালত নির্দেশ দেয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম মামলা তদন্ত করতে আসলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা টাকা দেওয়ার পরও বিবাদীর কাছ থেকে আরো অধিক সুবিধা নিয়ে  একতরফা তদন্ত রিপোর্ট দেয়। আমি ন্যায় বিচারের জন্য আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।