সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ পৌর আ. লীগের কান্ডারি হতে চান খলিলুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ১২:৩৫ পিএম
ফরিদগঞ্জ পৌর আ. লীগের কান্ডারি হতে চান খলিলুর রহমান

এস এম ইকবাল : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর। এ সম্মেলনের পূর্বে চাঁদপুরের বিভিন্ন উপজেলা ও পৌর আ. লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর আ. লীগের সম্মেলনের তারিখ এখনো নির্ধারণ হয়নি।

জেলা আ. লীগের সম্মেলনের পূর্বে ফরিদগঞ্জে আদৌ কোনো সম্মেলন হবে কি না এ নিয়ে সংশয় রয়েছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। একাধীক সূত্র জানিয়েছে জেলা আ. লীগের সম্মেলনের পরে ফরিদগঞ্জ উপজেলা আ. লীগের সম্মেলন হতে পারে।

তবে সম্মেলন তারিখ নিয়ে সংশয় থাকলেও বসে নেই সম্ভাব্য সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীরা। নিজেদের প্রার্থীতার বিষয়ে জোর প্রস্তুতি নিচ্ছেন তারা। কেউ কেউ পোস্টারিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে নিজের প্রার্থীতার বিষয়ে জানান দিচ্ছেন। পাশাপাশি রাজনীতিতে নিজস্ব বলয়ের নেতাদের কাছে ধর্ণা দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা ও পৌর আ. লীগের সভাপতি-সম্পাদক পদে সিনিয়র নেতাদের পাশাপাশি তরুণ প্রার্থীরা প্রচারে বরাবরের মতো এবারও এগিয়ে রয়েছেন।

ফরিদগঞ্জ উপজেলা আ. লীগের সম্মেলনসহ রাজনীতির নানান বিষয় নিয়ে থাকছে ধারাবাহিক প্রতিবেদন। প্রতিবেদনের দ্বিতীয় পর্বে রয়েছে পৌর আ. লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মো. খলিলুর রহমানকে নিয়ে বিশেষ প্রতিবেদন।

Model Hospital

চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে অর্থ ও শ্রম দিয়ে দলের জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন তাঁদের মধ্যে অন্যতম, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়ালের পরিবার। আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ এ পরিবারের সদস্যরা দুঃসময়ে দলের নেতাকর্মীসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। দলীয় কার্যক্রমেও রয়েছে তাদের পৃষ্টপোষকতা। এ পরিবারেরই সদস্য ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক, সাবেক ছাত্রলীগ নেতা মো. খলিলুর রহমান। তিনি পৌরসভা আ. লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী।

খলিলুর রহমানের পিতা এ অঞ্চলে বিখ্যাত হাজী আউয়াল সুইটসের সত্তাধিকারী। তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য ছিলেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য।

বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়ালের পারবারের সদস্যরা সক্রিয়ভাবে আ. লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর সেজো ছেলে অব্দুল মমিন ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ছিলেন। মেঝো ছেলে প্রবাসী মো. শরীফ আওয়ামী লীগের গ্রীস শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আরেক সন্তান হারুনুর রশিদ ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাজী বিল্লাল হোসেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন। মোটকথা সমগ্র পরিবারটি আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতির সঙ্গে জড়িত।

পৌর আ.লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতার বিষয়ে খলিলুর রহমান বলেন, আমাদের পরিবার আওয়ামী পরিবার। আমাদের রক্তে মিশে আছে আওয়ামী লীগের রাজনীতি। আমার বাবা থেকে শুরু করে ভাইয়েরা সবাই এ দলের রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আগামী পৌরসভা আ. লীগের সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদ প্রার্থী। সাধারণ সম্পাদক পদে জয়লাভে সকল কাউন্সিলর- নেতাকর্মীসহ সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।

অপরএক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়াতে দলের পৌরসভা ইউনিটে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। সভাপতি মোতাহার ভাই মারা যাওয়ার পর গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য। কমিটির মেয়াদর্ত্তীণ হয়ে গেছে। আমি বলবো দল ও জনগণের স্বার্থে কাউন্সিলের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জরুরি। ক্ষেত্রে দলের তরুণদের উপর সকলের আস্থা অনেক অনেক বেশি রয়েছে বলে আমি মনে করি।

উল্লেখ্য, ২০১৫ সালে ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করে জয়লাভ করেন খলিলুর রহমান। পরবর্তীতে প্যানেল মেয়র-১ নির্বাচিত হন। এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য, ফরিদগঞ্জ পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিমটির সহ সভাপতি ও চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ৬নং ওয়ার্ড আ. লীগের সাংগঠনিক সম্পাদক।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’