বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের কুলগাঁও কলেজে ইচ্ছা’র ৭ম বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৪:৪২ পিএম
চট্টগ্রামের কুলগাঁও কলেজে ইচ্ছা’র ৭ম বর্ষপূর্তি উদযাপন

প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আসলাম হোসেন আসাদের সঞ্চালনায় এবং সানজিদা সারমিনের উপস্থাপনায চট্টগ্রামের কুলগাঁও কলেজ মিলনায়তনে ২টি পর্বে অনুষ্ঠিত হয় ।

প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি লায়ন নবাব হোসেন মুন্না, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি মুহাম্মদ ইয়াকুব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফারুক খালেক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন এম এইচ স্বপন ও মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের চিত্রাংকণ, দড়ি লাফ, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দুপুরের খাবার গ্রহনের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করা হয়।

২য় পর্বে আলোচনা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্ডিজ বিভাগের সভাপতি ড.সেকান্দর চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সমাজ সেবক ও রাজনীতিবিদ ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরমেয়র মোঃ শাহাজাহান সিকদার, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ বখতিয়ার ও বেওয়ারিশ ফাউন্ডেশনের মুখপাত্র মানবিক শওকত।

Model Hospital

উক্ত অনুষ্ঠানে ফারজানা রশিদ আনিকা, ফাহাদ অনিক ও আজিজ চৌধুরীকে যুব সংগঠক হিসাবে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা ইচ্ছার স্বপ্ন একসাথে অনাথশ্রম বিদ্রাশ্রম এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের স্বপ্নকে সাধুবাদ জানায়, এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। সারাদিন ব্যাপী ইচ্ছার সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম এবং দ্বিতীয় পর্বে সংগঠনের সকল সদস্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।