বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সভাপতি প্রার্থী জুয়েল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১২:৩১ পিএম
শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সভাপতি প্রার্থী জুয়েল
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বৈরাচার, জামাত-বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে একটি ত্যাগী ও আদর্শিক কর্মীর নাম আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েল।

ছাত্র জীবন থেকে শুরু করে আজ যুবলীগের রাজনীতি থেকে আওয়ামীলীগের সকল আন্দোলন সংগ্রামের মিছিলে এক সাহসী কর্মী আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েল।
স্কুল জীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পরবর্তীতে ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক সম্পাদক হয়ে রাজনীতিতে পথচলা শুরু। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সিনিয়র সহ সভাপতি হিসেবে ছাত্রলীগের পদ নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। শেরপুর কলেজ শাখা এবং জেলা শাখার সদস্য হয়েও তিনি তার অর্পিত দায়িত্বগুলো পালন করে গিয়েছেন। পরবর্তীতে শাহরাস্তি উপজেলার যুবলীগের সদস্য হয়ে সিনিয়র যুগ্ন আহবায়কও তিনি হয়েছেন। সর্বশেষ তিনি শাহরাস্তি উপজেলার যুবলীগের আহবায়ক হয়ে পরম মমতায় আগলে রেখেছেন আওয়ামীলীগের ভ্রাতৃত্বসম যুবলীগের উপজেলার সকল ইউনিটের নেতা কর্মীদের। তার সকল কেন্দ্র বিন্দুতে ছিলো আওয়ামীলীগের রাজনীতি।
মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর আস্থাভাজন আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েল যোগ্য লোক হিসেবে শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সভাপতি হিসেবে তৃণমূলের সকল নেতা কর্মীদের পছন্দের শীর্ষে অবস্থান করছেন।
আগামী ২৭ নভেম্বর ২০২২ এ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌর আওয়ামীলীগের সম্মেলনে একটি যোগ্য ও আধুনিক সংগঠন গড়ে তুলার প্রত্যয়ে এই ত্যাগী নেতা সভাপতি হিসেবে সকলের দোয়া ও সমর্থন চান। এ সাহসী রাজনৈতিক যোদ্ধা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে প্রতিনিয়ত রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।