শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচর আ.লীগের সাবেক সভাপতি মোতালেব জমাদারের মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৬:০২ পিএম
হাইমচর আ.লীগের সাবেক সভাপতি মোতালেব জমাদারের মৃত্যুবার্ষিকী পালিত
হাইমচর প্রতিনিধি : চাঁদপুর জেলা হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক বিপ্লবী সভাপতি মরহুম মোতালেব জমাদারের প্রথম বার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলার বিভিন্ন মসজিদে ও মোতালেব প্লাজা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হাইমচর উপজেলার আওয়ামী লীগের সাবেক বিপ্লবী সভাপতি মরহুম মোতালেব জমাদার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  উল্লেখ যে আজকের এ দিনে ( ২৭ নভেম্বর ২০২০) সালে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক বিপ্লবী সভাপতি মরহুম মোতালেব জমাদার তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
তিনি হাইমচর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা সভাপতি মরহুম আঃ ছাত্তার হাওলাদারদের জামাতা।
মরহুম মোতালেব জমাদারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  হাইমচর উপজেলা আওয়ামী লীগের সদস্য মফিজ আখন,খালেক আখন, ছাত্রলীগের নেতা বাবু জমাদার,  আওয়ামী লীগের নেতা খোকন বিশ্বাস,  হাবিব  আখন, আমান সরকার,  আনোয়ার কবিরাজ,  ছাত্রলীগের নেতা এমরান তালুকদার,  রিদয় জমাদার, ফাহিম,  শরিফ জমাদার, ইউনুস মিয়াজি, আলী হামজা বেপারীসহ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital