সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মহামায়ায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রবাসী সুজন সরকারের অনুদান প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৬:১৩ পিএম
মহামায়ায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রবাসী সুজন সরকারের অনুদান প্রদান
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন সৌদি প্রবাসী মোঃ রাব্বি হোসেন সুজন সরকার।
শনিবার (২৭ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বিমলেরগাঁও দারুল আরকাম ইসলামিয়া কওমী মাদ্রাসায় তিন হাজার, মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে অবস্থিত কোটরাবন্ধ নূরানী তা’লীমুল কুরআনী মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নমূলক কাজের জন্য পাঁচ হাজার নগদ টাকা প্রদান করা হয়। সেই সাথে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখা কার্যালয় ও উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী সমাজকল্যাণ সংস্থা কার্যালয়ের জন্য বিভিন্ন ফার্নিচার প্রদান করা হয়েছে।
প্রভাত চাঁদপুর শাখার সার্বিক তত্ত্বাবধানে উক্ত ব্যয়বহুল অনুদান প্রদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ গ্রামের কৃতি সন্তান ও সৌদি আরব প্রবাসী মোঃ সুজন সরকার।
জানা যায়, তিনি শিক্ষা জীবন থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রবাসে গিয়েও থেমে থাকেননি তার মানবসেবা। মানবসেবার পাশাপাশি অনুদান প্রদান করে যাচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে। নিজ ইউনিয়ন উপাদী দক্ষিণেও বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার ব্যাপক অবদান।
উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাড়াও মহামায়া এলাকাসহ বিভিন্ন এলাকার গরীব দুঃখী মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। প্রবাসে থেকে নিজ এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় করোনা মহামারির এই দুর্যোগ মুহুর্তেও অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন ক্রমান্বয়ে। অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন ত্রাণসহ আর্থিক অনুদান।
এছাড়াও কোন অসহায় মানুষের অসহায়ত্বের কথা শুনলেই সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন এই মানবতার ফেরিওয়ালা।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।