সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শাহমাহমুদপুরের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ অব্যাহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৩:৪২ পিএম
শাহমাহমুদপুরের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ অব্যাহত

শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান নান্টু নৌকা প্রতীকের গণসংযোগ করছেন।

সজীব খান : চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান নান্টুর নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সকল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
মাসুদুর রহমান নান্টু নৌকা বিজয়ের সকল নেতাকর্মীদের সাথে নিয়েই গণসংযোগ অব্যাহত রাখছেন। নির্বাচন কমিশনারের দেওয়া নির্বাচনী সকল আচারন বিধি মেনে  তিনি প্রচারনা করে যাচ্ছেন।
গণসংযোগের সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন থাকেন।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।