বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে চেয়ারম্যান পদে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৩:৪৭ পিএম
মতলব উত্তরে চেয়ারম্যান পদে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাঁরা হলেন, চেয়ারম্যান পদে গজরা ইউনিয়নে ০১ জন। তিনি হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান (নৌকা), সংরক্ষিত নারী সদস্য ০৯ জন, সাধারণ সদস্য ২৭ জন।

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা (নৌকা), আব্দুল কাইয়ুম (স্বতন্ত্র), আবু ইউসুফ মিজি (হাত পাখা)। সংরক্ষিত মহিলা সদস্য ০৭ জন, সাধারণ সদস্য ২৮ জন।

ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী (নৌকা), বাতেন মজুমদার ( স্বতন্ত্র), নুরুল ইসলাম পাটোয়ারী( স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন, সাধারণ সদস্য ৩২ জন।

Model Hospital

ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ০১ জন। তিনি হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য ০৫ জন, সাধারণ সদস্য ২৫ জন।

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল (নৌকা), তোফায়েল হোসেন (হাতপাখা)। সংরক্ষিত মহিলা সদস্য ০৮ জন, সাধারণ সদস্য ২৮ জন।

দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০১ জন। তিনি হলেন, মোকাররম হোসেন খান ওপেল (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জন, সাধারণ সদস্য ২৯ জন।

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন। তাঁরা হলেন, অ্যাড: হাবিবা ইসলাম সিফাত (নৌকা), আবু বকর সিদ্দিক খোকন (স্বতন্ত্র), নাজিম উদ্দিন সোহেল (স্বতন্ত্র), জসিম উদ্দিন জমাদার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন সাধারণ সদস্য ৩৮ জন।
জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড: মনোয়ারুল ইসলাম ( নৌকা), আব্দুস ছাত্তার মল্লিক (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ০৮ জন, সাধারণ সদস্য ২৬ জন।

ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল (নৌকা), মহিব উল্লাহ। সংরক্ষিত মহিলা সদস্য ০৯ জন, সাধারণ সদস্য ১৮ জন।

ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে ০১ জন। তিনি হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম (স্বতন্ত্র)। সংরক্ষিত ১১ জন, সাধারণ সদস্য ২৮ জন।

ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম ( নৌকা), দেলোয়ার হোসেন দানেশ (স্বতন্ত্র), সৈয়দ হোসেন(স্বতন্ত্র), আব্দুল হান্নান (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ০৮ জন, সাধারণ সদস্য ৩৩ জন।

এখলাশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন। তাঁরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এপিপি অ্যাড: জসিম উদ্দিন (নৌকা), গিয়াস উদ্দিন (স্বতন্ত্র), মফিজুল ইসলাম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র), তরীকুল ইসলাম (স্বতন্ত্র)। সংরক্ষিত ১১ জন, সাধারণ ৩১ জন।

সাদুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন। তাঁরা হলেন, তাজুল ইসলাম (স্বতন্ত্র), মাহবুবুর রহমান(স্বতন্ত্র), জোবাইর আজীম স্বপন পাঠান (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ০৬ জন, সাধারণ সদস্য ২৩ জন।

বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া (নৌকা), উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন, সাধারণ সদস্য ৩০ জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।