বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি দৈকামতায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংর্ঘষে আহত-৫

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ২:২৯ পিএম
শাহরাস্তি দৈকামতায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংর্ঘষে আহত-৫

স্টাফ রিপোটার : শাহরাস্তির সূচীপাড়া উওর ইউনিয়নের দৈকামতা টিনওয়ালা বাড়ীতে তুচ্ছ ঘটনার জের ধরে দু”পক্ষের মধ্যে সংর্ঘর্ষে কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা জানান, গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় দৈকামতা টিনওয়ালা বাড়ীর কাঁচা-তরকারী ব্যবসায়ী মো: সুমনের কন্যা রাখি আক্তার (১৫)ও একই বাড়ীর পার্শ্ববর্তী নজরুল ইসলামের কন্যা নুপুর (১৫) মধ্যে কথা-কাটাকাটি সৃষ্টি হয়। বিষয়টি সুমন অবগত হয়ে দু”জনকে শান্ত করে উভয়কে ঘরে পাঠিয়ে দেন।

এ ঘটনার জের ধরে নজরুল ইসলাম (৩৮) তার ভাই ঈমান হোসেন (৪০) মো: ইব্রাহিম (৪৫) ও বিল্লাল হোসেন (৪৪) সহ অজ্ঞাতনামা ৪/ ৫ জন হাতে থাকা রডের টুকরো ও বাশের লাঠি নিয়ে সুমনের বসতঘরে প্রবেশ করে বেদম মারধর, ভাংচুর ও লুটপাট চালায়।

Model Hospital

এতে গুরুতর আহত হয়েছেন: সুমনের স্ত্রী নাছিমা বেগম (৩৫), পুএ শুভ (১৮) সোহাগ (১৭)রাখি আক্তার (১৫) ও মো: সুমন (৪৫)।

হামলাকারীরা মো: সুমনের বসতঘরের মুল্যবান মালামাল ও আসবাবপএ ভাংচুর ও নাছিমা বেগমের গলায় থাকা স্বর্নের চেইন, কানের দুল ছিনিয়ে নেয়। আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসা নিচ্ছেন। সুমনের স্ত্রী নাছিমা বেগমের মাথায় ৯ টি সেলাই দেয়া হয়েছে, তার অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে মো: সুমন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।