বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামা‌য়েত ইসলামীর সহ‌যো‌গিতায় বু‌দ্ধিজীবী জা‌তির শ্রেষ্ঠ সন্তান‌দের হত্যা করা হ‌য়ে‌ছিল : নাছির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ২:৪৫ পিএম
জামা‌য়েত ইসলামীর সহ‌যো‌গিতায় বু‌দ্ধিজীবী জা‌তির শ্রেষ্ঠ সন্তান‌দের হত্যা করা হ‌য়ে‌ছিল : নাছির
সাইদ হোসেন অপু চৌধুরী :১৪ ডি‌সেম্বর শহীদ বু‌দ্ধিজীবী দিবস উপল‌ক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের আ‌য়োজ‌নে আ‌লোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।
মঙ্গলবার বি‌কে‌লে জেলা আওয়ামীলী‌গের দলীয় কার্যাল‌য়ে ‌দোয়া পূর্ব আ‌লোচনা সভায় সভাপ‌তিত্ব করেন জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি সাবেক পৌর মেয়র না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ।
তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, স্বাধীনতার পর থে‌কেই সরকা‌রি ও দলীয় ভাবে যথা‌যোগ্য মর্যাদায় শহীদ বু‌দ্ধিজীবী দিবস পালন ক‌রে আস‌ছি। স্বাধীনতার ঠিক ৪৮ ঘন্টা পূ‌র্বে দেশ‌কে মেধাশূন্য ক‌রতে বু‌দ্ধিজীবী‌দের নির্মমভা‌বে হত্যা ক‌রে পা‌কিস্তানী বা‌হিনীর দোসরা। যখন দে‌খে‌ছে এ দেশ‌কে আর পরা‌ধীন রাখা যা‌বে না ঠিক সম‌য়ে জামা‌য়েত ইসলামীর সহ‌যো‌গিতায় বু‌দ্ধিজীবী জা‌তির শ্রেষ্ঠ সন্তান‌দের হত্যা করা হ‌য়ে‌ছিল। আমা‌দের‌কে এ বীর শহীদ‌দের সব সময় স্মরণ কর‌তে হ‌বে।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ শুরু করে এবং পাকিস্তানিরা যখন তাদের অনিবার্য পরাজয় উপলব্ধি করে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এই দিনে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী মানুষদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে ’৭১-এর স্বাধীনতা বিরোধী ও ১৪ ডিসেম্বরের কলঙ্কজনক বুদ্ধিজীবী হত্যাকারী শীর্ষ কয়েকজন যুদ্ধাপরাধী রাজাকারের বিচার কার্য সম্পন্ন ও রায় কার্যকর হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী ও ৩০ লাখ শহীদের স্বপ্ন-সাধ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার অভিযাত্রায় অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক অ্যাড‌. জ‌হিরুল ইসলা‌মের প‌রিচালনায় আ‌রো বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামীলী‌গের আইন বিষয়ক সম্পাদক অ্যাড, রুহুল আমিন সরকার, সদস্য অ্যাড বদিউজ্জামান কিরণ, খালেদুর রব মিঠু, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া প্রমুখ।
এ সময় আওয়মীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুস সালাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।