বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের বিভিন্ন মসজিদে বোরহানের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৬:৪০ এম
চাঁদপুরের বিভিন্ন মসজিদে বোরহানের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
গাজী মোঃ মহসিন : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি এবং ভয়েস বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের পিতা মরহুম আলহাজ্ব আব্দুল মজিদ খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর রবিবার তার পিতা মরহুম আলহাজ্ব আব্দুল মজিদ খানের ১৩ তম মৃত্যু বার্ষিকী ছিল। এই দিন চাঁদপুর শহরের বেগম মসজিদ, সদর উপজেলার ২নং আশিকাটি জামে মসজিদ, আশিকাটি চাঁদ খার বাজার সংলগ্ন রাহমানীয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা, ১০নং লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর খান বাড়ী জামে মসজিদ, মৃর্ধা বাড়ি জামে মসজিদ, চান্দ্র চৌরাস্তা জামে মসজিদ ও এতিমখান মাদ্রাসা এবং হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস জামে মসজিদ, আলগী বাজার জামে মসজিদ, জনতা বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ ও এতিম খানা মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
লক্ষীপুরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন লক্ষীপুর খান বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ ও আশিকাটি চাঁদ খার বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মোঃ আব্দুল মান্নান গাজী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital