বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মহান বিজয় দিবসে স্বাস্থ্য কমপ্লেক্সের নজর কাড়া আলোকসজ্জ্বা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৭:১৮ এম
শাহরাস্তিতে মহান বিজয় দিবসে স্বাস্থ্য কমপ্লেক্সের নজর কাড়া আলোকসজ্জ্বা
মো. মাসুদ রানা : স্বাধীনতার একান্ন বছরে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে শাহরাস্তি উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান দৃষ্টিনন্দন আলোকসজ্জ্বা করেছে। যেটি রাতের বেলায় পথচারী সহ সকল শ্রেণী পেশার মানুষের নজর কাড়ছে।
সরজমিনে ঘুরে দেখা যায়, এবার শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, ফায়ার সার্ভিস, শাহরাস্তি থানা প্রশাসনসহ সরকারি বেসরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তি পর্যায়ের ক্লাব ও সংগঠন এ আলোকসজ্জ্বা করে।   ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১৮ ডিসেম্বর রোববার পর্যন্ত পথচারীদের অভিমতে জানা যায়, এবার শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের আলোকসজ্জ্বাটি ছিল নজর কাড়ার মত।
রোববার রাতে সরজমিনে গিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায় সত্যি এবারের আলোকসজ্জ্বাটি ছিল নয়নাঅবিরাম।
এ প্রসঙ্গে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি এ স্বাস্থ্য কমপ্লেক্সের যোগদানের পর থেকে সকল ক্ষেত্রে পরিবর্তন আনার যথাসাধ্য চেষ্টা করেছি। যার সুফল ইতোমধ্যে শাহরাস্তি বাসি পাওয়া শুরু করেছে। তারেই কলশ্রুতিতে স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর সেনাদের সম্মান দেখাতে এ অসামান্য আয়োজন। মেডিসিন দোকানদার আব্দুর রাজ্জাক বলেন, শাহরাস্তির ইতিহাসে এই আলোক সজ্জ্বাটি সত্যিই মনোরম ও দৃষ্টিনন্দন ।
শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মচারী আলী আশরাফ বলেন, ডা. নাসির উদ্দিন স্যার শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের আসার পর  সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital