বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজ নিয়ে অসুন্তুষ্ঠ মুক্তিযুদ্ধাগন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ১:৫৪ পিএম
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজ নিয়ে অসুন্তুষ্ঠ মুক্তিযুদ্ধাগন
সজীব খান : চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজ নিয়ে অসুন্তুষ্ঠ মুক্তিযুদ্ধাগন। চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ডে ৪তলা বিশিষ্ট সদর উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনটি করা হয়। ভবনের কাজের গুনগত মান নিয়ে মুক্তিযুদ্ধারা অসুন্তুষ্ঠ প্রকাশ করেছেন।
সোমবার সদর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের দুই বারের নির্বাচিত কমান্ডার আবুল কালাম চিশতীসহ বেশ কয়েকজন মুক্তিযুদ্ধা ভবনটি উদ্বোধনের পর পরির্দশনে যান। এ সময় তারা কমপ্লেক্স ভবনটি পুরো ঘুরে দেখেন। ভবনের গ্লিল, দেয়ালের ফিনিসিংসহ বেশ কিছু কাজে তারা অসুন্তুষ্ঠ বলে জানান।
মুক্তিযুদ্ধাদের স্মৃতি বিজড়িত এ ভবনে মজিব কর্ণার, মুক্তিযুদ্ধাদের কনফারেন্স রুম, বসার রুম, ওয়াশরুম নিচ থেকে উপর তালা ঘুরে ঘুরে ভবনের কাজের ক্রুটিগুলো বের করেন।
পরির্দশনের সময় সদর উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জামাল হোসেনসহ মুক্তিযুদ্ধাগন উপস্থিত ছিলেন।
সদর উপজেলা ২বারের নির্বাচিত মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী বলেন, আমাদের সদর উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনটি আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার বিভাগের তদারকিতে ভবনটি করেন, এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে চিরঋুনি। কিন্তু ঠিকার আমাদের ভবনটির কাজ সঠিক ভাবে করেনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।