শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাঁচতে চায় কিডনী রোগে আক্রান্ত উম্মে হাবিবা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১১:৫৮ এম
বাঁচতে চায় কিডনী রোগে আক্রান্ত উম্মে হাবিবা
মাত্র ৬ বছরের শিশু উম্মে হাবিবার শরীরে বাসা বেঁধেছে ঘাতক ব্যাধি কিডনী রোগের সমস্যা। সে শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। বাড়ীতে একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের নিকট নেয়া হয় হাবিবাকে। পরে সকল পরীক্ষা নিরীক্ষা করার পর গত অক্টোবর মাসে তার কিডনী রোগের সমস্যা ধরা পড়ে।
ছোট্ট উম্মে হাবিবা নিজেও জানেনা কতটা জটিল ও ব্যয়বহুল ব্যাধিতে আক্রান্ত সে! শুধু মলিন মুখখানা নিয়ে মার কাছে জানতে চায় কবে সুস্থ হবে সে? আর তার মা নিজের অশ্রুসিক্ত চোখ দুটি মুছে মেয়েকে শুধুই আশ্বাস দিতে থাকে। আর এ দিকে ব্যয়বহুল এই রোগের চিকিৎসা করাতে তার মা ইতোমধ্যে খরচ করেছেন তিন লাখ টাকা। ঋণ করে চিকিৎসা চালিয়ে নিলেও এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তিনি। অসহায় দরিদ্র পরিবারে জন্ম নেয়া হাবিবার বাবা মজিব সর্দার একজন রাজমিস্ত্রী। সহায় সম্বলহীন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তার বাবা একজন দিনমজুর।
উম্মে হাবিবার কেমোথেরাপি, ব্লাড ও আনুষঙ্গিক খরচসহ চিকিৎসায় প্রায় ৮/১০ লাখ টাকার প্রয়োজন। চিকিৎসকরা উম্মে হাবিবার বাবাকে জানিয়েছেন নিয়মিত মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে হবে। এ অবস্থায় তার বাবা মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, প্রবাসী ভাই ও বোনদের কাছে সহযোগিতা কামনা করেছেন। উম্মে হাবিবা শাহরাস্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিজমেহার এলাকার বাসিন্দা।
এছাড়াও যে কেউ চাইলে রক্তের গ্রুপের বি পজেটিভ (B+) রক্ত প্রদান করে সহায়তা করতে পারেন। যেকোন প্রকার সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ করুন:
মজিব সর্দার ০১৮১৫৭৬৬৫৮৮ (বিকাশ)

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital