বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় যুব দিবসে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৩:৫৯ পিএম
শাহরাস্তিতে জাতীয় যুব দিবসে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

শাহরাস্তিতে জাতীয় যুব দিবসে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরীর নেতৃত্বে বন্যার্ঢ র‌্যালী বের হয়।

নোমান হোসেন আখন্দ :“ দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাধ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস ২০২১, পালিত হয়েছে।

শাহরাস্তি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে সকাল ১১ টায় বন্যার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা ও যুবকদের মাঝে সনদ পএ বিতরন করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বার্হী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী,মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল মান্নান।

Model Hospital

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক বকাউল।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মাকসুদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যাহ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, পরিসংখ্যান কর্মকর্তা অনামিকা ভৌমিক, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোবারক হোসেন খাঁন, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো: ফারুক আহম্মেদ,মেহার দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: রুহুল আমিন প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে আত্বনির্ভরশীল দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির উপর গুরুত্বআরোপ করেন।

সভায় প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের সনদ পত্র বিতরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital