সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রাব্বানীর কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ২:৫৫ পিএম
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রাব্বানীর কৃতজ্ঞতা
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী গোলাম রাব্বানী দেওয়ানজী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম খান নিখিল ও ঢাকা মহানগর দক্ষিণ  আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম দীপু চৌধুরীর প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী।
কৃতজ্ঞতা প্রকাশকালে গোলাম রাব্বানী দেওয়ানজী বলেন, আমার এ ওয়ার্ডের জনগণ আমাকে ভালোবেসে তাদের যে আমানত মূলবান ভোট আমাকে দিয়েছে। আগামী দিনে তাদের এ ঋণ আমি জনসেবার মাধ্যমে পরিশোধ করবো ইনশাআল্লাহ। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাদের মূলবান ভোট দিয়ে আমাকে মেম্বার নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনার ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান গোলাম রাব্বানী দেওয়ানজী।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।