শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ইউপি নির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১:০৪ পিএম
হাইমচরে ইউপি নির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে গাজীপুর ইউনিয়নে নৌকা প্রার্থীকে পরাজিত করে ১০৭ ভোটে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান গাজীকে পরাজিত করে  চেয়ারম্যান হয়েছেন শাহাদাত হোসেন সবুজ।
এ ইউনিয়নের ভোটার সংখ্যা ছিল ৩০৮৮ জন। সর্বমোট ৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকে হাবিবুর রহমান গাজী পেয়েছেন ৯৫৫ ভোট ও মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ পেয়েছেন ১ হাজার ৬২ ভোট।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী হাবিবুর রহমান গাজী ও স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজেরর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। নৌকা প্রতিকের প্রার্থী ভোট পেয়েছেন ৯৫৫, স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীক পেয়েছে ১০৬২ ভোট, আনারশ প্রতীকে পেয়েছে ৯১, ও ঘোড়া প্রতীক পেয়েছে ৩৮ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৩ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজয়ী চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ জানান, আমি জনগনের ভোটে বিজয়ী হয়েছি। এ বিজয় আমার গাজীপুর ইউনিয়ন বাসীর বিজয়। আজকে প্রশাসন একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছে। জনগন ভোট দিতে পেরেছে বলেই আমি বিজয়ী হয়েছি। আমি প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমার এ জয়কে আমি আমার ইউনিয়ন বাসীকে উৎস্বর্গ করলাম।
উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন জানান, সুষ্ঠ, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চর বাসীর জন্য ইভিএম নতুন হলেও তেমন কোন সমস্যা হয়নি। এ ছাড়া নির্বাচনের বিষয়ে কোন প্রার্থীর অভিযোগ ছিল না। অবাধ নিরপক্ষ সুষ্ঠ নির্বাচন করতে পারায় আমি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি রহিল আমার কৃতজ্ঞতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital